1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

নবীগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

  • Update Time : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৮৮ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে ::
নবীগঞ্জে ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম এর অপসারণের দাবিতে ব্যবসায়ী ছাত্র জনতা নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় বিক্ষুব্ধ জনতা পল্লী বিদ্যুতের অফিস ঘেরাও করে ডিজিএম এর অপসারণ দাবি করে লোড শেডিং বন্ধের দাবি জানাতে থাকে। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জন প্রতিনিধিগণ উপস্থিত হন। শহরের ওসমানী রোডের এক কিলো মিটার রাস্তায় যানজট দেখা দেয়। এ সময় জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন,উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সরোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমা বেগম, অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, প্যানেল মেয়র এটিএম সালাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, বাসদ নেতা চৌধুরী ফয়সল শোয়েব, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ আহমদ আজাদ, শহীদুজ্জামান চৌধুরী, আহমেদ জাকারিয়া অপু, সাগর প্রমূখ। পল্লী বিদ্যুতের ডিজিএম ভজন কুমার বর্মণ ঘন ঘন লোড শেডিং এর সমস্যা থেকে উত্তরনে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে বিক্ষুব্ধ জনতাকে আশ্বস্থ করেন। জনতা দ্রুত লোড শেডিং বন্ধ না হলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচী দেবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com