1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নামার পরই হেলিকপ্টার বিধ্বস্ত

  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪১৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::

উখিয়ায় বিধ্বস্ত হওয়া ওই হেলিকপ্টার চড়ে কক্সবাজার গিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁকে সেখানে নামিয়ে দিয়ে ফেরার সময় মেঘনা এভিয়েশনের ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

এতে একজন নিহত এবং আহত হয়েছেন আরও ৪ জন।

জানা যায়, বিজ্ঞাপনের একটি কাজে অংশ নিতে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে সাকিব আল হাসান ঢাকা থেকে কক্সবাজার হেলিকপ্টার চড়ে যান। ইনানির একটি হোটেলে তাঁকে নামিয়ে দিতে বেসরকারি প্রতিষ্ঠানের এই হেলিকপ্টার উড়ে যায়। সাকিবকে নামিয়ে ​দিয়ে ফেরার পথে কিছু দূর গিয়েই বিধ্বস্ত হয় হেলিকপ্টার। গিয়ে পড়ে একটি খালে। এতেই হতাহতের ঘটনা ঘটে। সাকিব এর আগেই নেমে গেছেন বলে তিনি নিরাপদে আছেন।

দুর্ঘটনা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইনুদ্দিন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বিধ্বস্ত হেলিকপ্টারটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com