1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

সিলেটে সড়ক দুর্ঘটনায় দুই বোনের মৃত্যু, আহত-১৫

  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৬৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটের গোলাপগঞ্জের সিলেট বিয়ানীবাজার- জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি নামক স্থানে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার সকালে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন, গোলাপগঞ্জের গোয়াসপুর গ্রামের কয়েছ মিয়ার মেয়ে শুভা (১১) ও তাম্মি (৬)। শুভা স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ ও তাম্মি নার্সারিতে পড়ালেখা করতো।

গোলাপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মীর মো. আবু নাসের জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট থেকে বড়লেখাগামী একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এসময় অন্তত ১৫ জন আহত হন।

শুরুতর আহত অবস্থায় শুভা ও তাম্মিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হলে সেখানে তাদের মৃত্যু হয়। পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com