1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে বিদ্যুতের লোডশেডিং এর প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও

  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৩০ Time View

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুরে অস্বাভাবিক ভাবে বিদ্যুৎতের লোড-শেডিংয়ের প্রতিবাদে গ্রাহকরা রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মিছিল স্থানীয় বিদ্যুৎ অফিস ঘেরা করে। বিদ্যুৎ সংযোগ দেয়া হলে আন্দোলনকারীরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।
গ্রাহকরা জানান, শুক্রবার রাত ৯টার পর থেকে টানা ১২ ঘন্টা জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার পর রোববার সকাল ৯টায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। এর কিছুক্ষন পর ফের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। এর পর পরই শুরু হয় বিদ্যুৎতের আসা যাওয়ার পালা। সন্ধ্যা ৬টায় ফের বিদ্যুৎ চলে যায়। এ সময় বিক্ষোব্দ গ্রাহকরা পৌর শহর থেকে মিছিল বের করে উপজেলা বিদ্যুৎ অফিস ঘেরাও করে রাখে। মিছিলকারীরা বিদ্যুৎতের দাবীতে মিছিল করতে থাকে। প্রায় ঘন্টাখানিক অবস্থানের পর বিদ্যুৎ সরবরাহ করা হলে বিক্ষোভকারীরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যান।

জগন্নাথপুর উপজেলা আবাসিক উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পাভেল জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, সিলেটের বড়ইকান্দিতে বিদ্যুৎতের ৩৩ হাজার কেভি লাইনে ক্রুটি থাকায় বিদ্যুৎ সরবরাহ করা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com