1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

সিলেট ওসমানী হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০১৬
  • ৪০১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবীশ চিকিৎসক ডা. বনি ইয়ামিন খানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রোববার দুপুরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ।

পরিষদের নেতৃবৃন্দ জানান, শুক্রবার বিসিএস এর লিখিত পরীক্ষা শেষ করে হলে ফেরার পথে রিক্সা থেকে নামিয়ে ডা. বনির উপর হামলা করা হয়। আহত ইন্টার্ন চিকিৎসক ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এ ঘটনায় গত শুক্রবার রাত ৮ টার দিকে সজিব দাস নামে একজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা সন্ত্রাসীদের আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

হামলাকারী গ্রেফতার না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানায় ইন্টার্ন চিকিৎসক পরিষদ। তবে জরুরী বিভাগ ও অপারেশন থিয়েটার এই কর্মবিরতির আওতামুক্ত থাকবে। –

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com