1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক

নবীগঞ্জে বাল্য বিবাহ পড়ানোর অপরাধে কাজীকে ১৫ দিনের জেল

  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬
  • ৪৮৯ Time View

নবীগঞ্জ (হবিগঞ্জ)সংবাদদাতা:নবীগঞ্জে জন্ম সনদ জালিয়াতির মাধ্যমে অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ের বিয়ে পড়াতে গিয়ে ফেঁসে গেলেন কাজী মাওলানা আঃ মালিক। গতকাল সোমবার বিকেলে বাল্য বিবাহ নিরোধ আইনে উক্ত কাজীকে ১৫ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক তাজিনা সারোয়ার। সাজাপ্রাপ্ত কাজী মাওলানা আঃ মালিক উপজেলার দীঘলবাক ইউপির চরগাঁও গ্রামের মৃত মোঃ তোতা মিয়ার ছেলে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, জগন্নাতপুর উপজেলার বিবিয়ানা শান্তিগঞ্জ এলাকার আব্দুল কাইয়ুমের অপ্রাপ্ত বয়স্ক ছেলের সাথে একই এলাকার জুবেল মিয়ার কিশোরী কন্যা সুরমা বেগমের বিয়ে কাবিন রেজিষ্ট্রারী করান কাজী মাওলানা আঃ মালিক। এ বিয়ের পড়াতে বর কনে উভয়ের জন্ম সনদ জাল করা হয়। ৩ লক্ষ টাকা কাবিন করে উক্ত বিবাহ কার্য সম্পন্ন হয়। গতকাল সোমবার বিকেলে গোপন সংবাদে খবর পেয়ে ভ্রাম্যমান আদালত একদল পুলিশ নিয়ে ইনাতগঞ্জ বাজারস্থ কাজীর কার্যালয়ে গিয়ে রেজিষ্ট্রারী খাতা পর্যালোচনা করে কাজীকে আটক করে নিয়ে আসেন। পরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উক্ত কাজীকে বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ এর ৫ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার। ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগীতা করেন থানার এস আই পলাশ চন্দ্র দাশের নেতৃত্বে একদল পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com