1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

মাদকাসক্ত স্বামীকে খুন করে স্ত্রী থানায় গিয়ে ধরা দিল

  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬
  • ৩৭৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: মাদকাসক্ত স্বামীর দীঘ দিনের অসহ্য,যন্ত্রনা আর অত্যাচারের অতিষ্ট হয়ে অবশেষে নিজ হাতেই স্বামীকে খুন করল স্ত্রী। হত্যার পর থানায় গিয়ে স্ত্রী স্বইচ্ছা ধরা পুলিশে ধরা দিয়েছে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুন্ডের মাদামবিবির হাটে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মাদামবিবির হাটের বাসায় খোদেজা বেগম (৩০)তার মাদকাসক্ত স্বামী জাহাঙ্গীর (৪৫)কে শিল-পাটা দিয়ে আঘাত করে হত্যা করে লাশ ঘরে তালা দিয়ে রেখে রেখে বুধবার রাতে থানায় উপস্থিত হয়ে এ হত্যাকান্ডের ঘটনা স্বীকার করে। তার স্বীকারক্তিমূলক জবানবন্দি থেকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এসে মাদকাসক্ত স্বামীকে খুনের পর থানায় উপস্থিত হয়ে ধরা দিয়েছেন এক নারী।
সীতাকুণ্ড থানার এসআই রেহানা আক্তার জানিয়েছেন। এসআই রেহানা বলেন, বুধবার রাতে খোদেজা থানায় এসে বলেন- আমি আমার স্বামীকে খুন করেছি, আমাকে গ্রেপ্তার করুন। শিল-পাটা দিয়ে আঘাত করে জাহাঙ্গীরকে খুন করার কথা জানান খোদেজা। রাতে স্বামীর লাশ ঘরে তালা দিয়ে রেখে থানায় আসেন। খোদেজার বরাত দিয়ে এসআই রেহানা বলেন, খোদেজার দাবি জাহাঙ্গীর নেশাগ্রস্ত ছিলেন। নিয়মিত বাসায় ফিরে খোদেজাকে মারধর করতেন। নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি স্বামীকে খুন করেছেন। ফেনী জেলার দাগনভুঁইয়ার দক্ষিণ ভবানিপুর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর ছিলেন ট্রাক-লরির চালক। স্ত্রীকে নিয়ে থাকতেন মাদামবিরি হাট এলাকায় ভাড়া বাসায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com