1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

লাইফ সাপোর্ট ছাড়াই শ্বাস-প্রশ্বাস নিচ্ছে খাদিজা

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬
  • ২৪১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে সিলেটে এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির কোপে গুরুতর আহত কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের। এবার লাইফ সাপোর্ট ছাড়াই শ্বাস নিতে পারছেন খাদিজা।

বৃহস্পতিবার দুপুরের দিকে স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের অ্যাসোসিয়েট মেডিকেল ডিরেক্টর ডা. মির্জা নাজিমউদ্দিন এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নার্গিসকে ২৪ ঘণ্টা লাইফসাপোর্ট ছাড়া পর্যবেক্ষণে রাখা হবে। ২৪ ঘণ্টার মধ্যে তারা শারীরিক অবস্থা কী হয় তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

ওই চিকিৎসকের মতে খাদিজার শারীরিক অবস্থা আশানুরূপ উন্নতি হচ্ছে। তাঁর বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়েছে।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর বিকেলে সিলেট এমসি কলেজ থেকে পরীক্ষা শেষে ফেরার সময় কলেজ ক্যাম্পাসে শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলমের চাপাতির কোপে গুরুতর আহত হন সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিস। তাকে দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এ ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে বদরুল আলম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com