1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

নবীগঞ্জে কৃষক হত্যা মামলায় ৫জনের মৃত্যুদন্ড

  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬
  • ২৮৮ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ থেকে:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বোয়ালজুড় গ্রামের কৃষক মোক্তাদির আলী হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড ও ২৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ আদেশ দেন।আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ২০ ফেব্রুয়ারি গরু দিয়ে জমির ধান খাওয়ানো নিয়ে বোয়ালজুড় গ্রামের মছদ্দর আলীর ছেলে মোক্তাদির আলীকে (২৪) হত্যা করা হয়। ওই দিন মোক্তাদির আলীর ভাই মোশাহিদ আলী নবীগঞ্জ থানায় মামলা করেন।সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক জেলার নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের বোয়ালজুড় গ্রামের আনিছ মিয়া, একই গ্রামের ফরাশ মিয়া, জমশেদ মিয়া, বজলু মিয়া ও নুর ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।মামলায় আরও ২৭ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়। রায় ঘোষণার সময় আনিছ ও ফরাস আদালতে উপস্থিত ছিলেন।সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি সিরাজুল হক চৌধুরী ও অতিরিক্ত পিপি ছালেহ আহমেদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com