1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

মন্ত্রী এম এ মান্নান ৩ দিনের সফরে শুক্রবার সুনামগঞ্জ আসছেন

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬
  • ২০৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ ৩ নির্বাচনী এলাকার সংসদ সদস্য
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান ৩ দিনের সফরে সুনামগঞ্জে আসছেন শুক্রবার। এসময় তিনি সরকারি এবং দলীয় বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর একান্ত সচিব আবুল হাসনাত এই তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার দুপুর ১২ টায় ধর্মপাশা উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের
ত্রি-বার্ষিক কাউন্সিলে যোগদান করবেন মন্ত্রী
২৯ অক্টোবর শনিবার সকাল ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজিত স্যানিটেশন, র‌্যালি ও কৃষি পণ্য বিতরণ অনুষ্ঠান, বেলা ১২ টায় উপজেলার এফআইভিডিবি হলে উপজেলার মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির ম্যাগাজির প্রকাশনা অনুষ্ঠান ও বিকাল ৩টায় পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ মাঠে ইউপি চেয়ারম্যান আক্তার হোসেনের বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠানে যোগদান করবেন তিনি।
৩০ অক্টোবর রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে পরিবেশ উন্নয়ন সংস্থার আয়োজিত সেমিনারে যোগদান, দুপুর ১ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আমড়িয়ায় আমড়িয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান এবং বিকাল ৩টায় উপজেলার সলফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগদান শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে সুনমগঞ্জ ত্যাগ করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com