1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

প্রধানমন্ত্রীকে ফেইসবুকে কটাক্ষ ও ছবি ব্যঙ্গ করায় হবিগঞ্জ আদালতে মামলা

  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬
  • ৩০৭ Time View

রাকিল হোসেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটাক্ষ ও তাঁর ছবি ব্যঙ্গসহ বিভিন্ন উক্তি করায় হবিগঞ্জ জেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ শাহনুর আলম ছানু বাদী হয়ে বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-৫ হবিগঞ্জ আদালতে মিহির কান্তি মজুমদার, পিতা-মৃতঃ শ্রীকান্ত মজুমদার, সাং জুসখোলা, থানা- পিরোজপুর সদর, জেলা- পিরোজপুর, চেয়ারম্যান, পল্লী সঞ্চয় ব্যাংক, প্রবাসী কল্যাণ ভবন,৭১/৭২, পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০ কে আসামী করে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ বিবরণে জানা যায়, পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার এবং একই প্রতিষ্টানের মাঠ সহকারী জসিম উদ্দিনের মধ্যে ফেইসবুকে কথোপকতন কালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গালিগালাজ, অসম্মানজনক ও মানহানিকর বাক্য ব্যবহার করা হয়েছে। যা একজন দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে ওই সমস্ত কথাবার্তা কোন সভ্য সমাজ গ্রহন করবে না। তাই ওই কটাক্ষকারীকে প্রচলিত আইনের আওতায় এনে তার বিচার চেয়ে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। বাদী পক্ষে আদালতে অভিযোগ দায়েরে সহযোগিতা করেন এপিপি এড. হারুনুর রশিদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com