1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

ভারতে ৮ জঙ্গিতে গুলি করে হত্যা

  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬
  • ৪১৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ভারতে জেলরক্ষীর গলা কেটে পালানো স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়ার (সিমি) ৮ জঙ্গিকে গুলি করে হত্যা করেছে পুলিশ। ভোপাল থেকে কয়েক কিলোমিটার দূরে এন্তেখেড়ি গ্রামের কাছে ওই আট জঙ্গিকে হত্যা করা হয়। জেলে ভেঙে পালানোর ১০ ঘণ্টার মধ্যে তাদের হত্যা করা হলো।

এ তথ্য নিশ্চিত করেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিংহ।

ওই আট জঙ্গি পালানোর পরই গোটা মধ্যপ্রদেশজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছিল। পুলিশের বেশ কয়েকটি স্পেশাল টিম তল্লাশি অভিযানে নামে।

সোমবার ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, আট পলাতক জঙ্গির খোঁজে গতকাল রোববার রাত থেকেই ভোপাল ও তার আশেপাশের এলাকা জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান চলে। ভোপালে গিয়ে এই ঘটনার তদন্ত শুরু করে দিল্লির অ্যান্টি টেরর উইং এবং স্পেশাল সেল। হাই অ্যালার্ট জারি করা হয় সব বাস স্ট্যান্ড ও রেল স্টেশনে। খতিয়ে দেখা হয় ভোপালের সব রাস্তার সিসিটিভি ফুটেজ। শেষ পর্যন্ত এন্তেখেড়ি গ্রামে এই আটজনের খোঁজ পায় পুলিশ।

উল্লেখ্য, রোববার রাতে দায়িত্বে থাকা জেলরক্ষীর গলা স্টিলের প্লেট ও গ্লাস দিয়ে কেটে খুন করে আট জঙ্গি। তারপর বিছানার চাদর বেয়ে জেলের পাঁচিল ডিঙিয়ে পালায় তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com