1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

নবীগঞ্জে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ॥

  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬
  • ২৯৯ Time View

রাকিল হোসেন সংবাদদাতা নবীগঞ্জ : নবীগঞ্জ উপজেলার পাহাড়ী অঞ্চল দিনারপুর এলাকার শংকরসেনা গ্রামে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে ২ শ্রমিক ঘটনাস্থেই নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১ জন। আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার সকালে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলো- একই ইউনিয়নের নিশাকুড়ি গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র শামসুল হক (৩৫) ও পাশ্ববর্তী গ্রাম কায়স্থগ্রামের শাওন উল্লার পুত্র মাসুক মিয়া (৪০)। এবং আহত যুবক একই গ্রামের ময়না মিয়ার ছেলে জাহেদ মিয়া (২৫)। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ও ধমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এবং পোষ্টমর্টেম রিপোর্টের জন্য হবিগঞ্জে লাশ মর্গে প্রেরন করে।

111111122222222

স্থানীয়রা জানান, রাস্তায় মাটি ভরাট করে দেয়ার জন্য শংকরসেনা গ্রামের জয়নুর মিয়ার টিলা থেকে মাটি ক্রয় করে একই এলাকার লামরুহ গ্রামের শামিম আহমদ নামে একজন ঠিকাদার। ওই ঠিকাদার গত সোমবার রাত থেকে মাটি কাটা শুরু করেন ২০/২২ জন শ্রমিক দিয়ে। মঙ্গলবার সকালে হঠাৎ মাটি ধসে পরে চাপা পরে ৩জন। এসময় অন্যান্য শ্রমিকরা পালিয়ে যায়। সকাল ৭টার দিকে নিহত ব্যক্তিদের লাশ দেখতে পান স্থানীরা। জাহেদ আহত অবস্থায় জীবিত উদ্ধার করা হলেও অপর ২জন শামসুল ও মাসুক ঘটনাস্থলেই মারা যায়। নিহতের স্বজনদের অভিযোগ মাটি ধসে পরার পর, অন্যান্য শ্রমিকরা পালিয়ে যাওয়ায় এ মর্মান্তিক মৃতু হয়েছে। তাদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের চলছে আহাজারি। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ পোষ্টমর্টেমের জন্য হবিগঞ্জে মর্গে প্রেরন করা হয়েছে। তদন্ত করে অবৈধ ভাবে যাহারা টিলা কাটার সাথে জড়িত তাদের বিরুদ্বে সংশ্লিষ্ট আইনে মামলা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com