1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরের রানীগঞ্জ ৯নং ওয়ার্ডকে শতভাগ স্যানিটেশন মুক্ত ঘোষনা

  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০১৬
  • ২৯১ Time View

রানীগঞ্জ ইউনিয়ন প্রতিনিধি:: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ ও দোস্তপুর ডেভলাপমেন্ট প্রজেক্টের যৌথ অর্থায়নে ইউনিয়নের ৯নং ওয়ার্ডকে শতভাগ স্যানিটেশন মুক্ত ঘোষনা করা হয়েছে। শনিবার বিকেলে আনুষ্টানিকভাবে এ ঘোষনা দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন। এ উপলক্ষে এলাকাবাসী উদ্যোগে দোস্তপুর গ্রামে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানার সভাপতিত্বে ও স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুল জলিল এর পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, যুক্তরাজ্য প্রবাসি সাজুল মিয়া। অন্যন্যোর মধ্যে বক্তব্য রাখেন ৮ নং ওর্য়াডের ইউপি সদস্য মিলাদ মিয়া, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য তেরা মিয়া, এলাকাবাসীর পক্ষে হাজী সুবা মিয়া, ডা: ফয়সল হোসেন, হরুফ মিয়া, শেফু মিয়া, মামুর মিয়া, রেনু মিয়া, আব্দুল কাহার, অজু মিয়া প্রমুখ। পরে দারিদ্র বিমোচনের লক্ষ্যে কর্মসংস্থান সৃষ্টিতে ৬ জন দরিদ্র নারীর মধ্যে সেলাই মেশিন বিতরন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com