1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

জগন্নাথপুর পৌরসভায় ডিজিটাল হোল্ডিং নাম্বার প্লেইটের কার্যক্রম শুরু

  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০১৬
  • ২৪১ Time View

স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর পৌরসভাকে ডিজিটাল হোল্ডিং নাম্বার প্লেইটের আওতায় আনার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। গতকাল ডিজিটাল হোল্ডিং নাম্বার প্লেইটের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জগন্নাথপুর পৌরসভার মেয়র অালহাজ্ব আব্দুল মনাফ।
এ সময় জগন্নাথপুর পৌরসভার সচিব মোবারক হোসেন,প্যানেল মেয়র শফিকুল হক শফিক,কাউন্সিলর তাজিবুর রহমান,দেলোয়ার হোসাঈন,পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী,পৌরসভার কর্মকর্তা মো.এলাইছ মিয়াসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পৌর এলাকার ডিজিটাল হোল্ডিং নাম্বারের শুভ সূচনা ঘটে পৌর মেয়র আব্দুল মনাফের বাড়ী থেকে এবং তিনি নিজেই নগদ একশত টাকা দিয়ে এই ডিজিটাল হোল্ডিং নাম্বার প্লেইটের মূল্য পরিশোধ করেন। এসময় মেয়র আব্দুল মনাফ বলেন, জগন্নাথপুর পৌরসভাকে একটি আধুনিক মানসন্মত পৌরসভা গঠনে আমরা কাজ করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com