1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

রাগীব আলী গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ৩৫৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ভারতের করিমগঞ্জ থেকে বৃহস্পতিবার সকালে শিল্পপতি রাগীব আলীকে আটক করেছে সে দেশের ইমিগ্রেশন পুলিশ।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা এ তথ্য নিশ্চিত করে জানান, ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাকে সে দেশের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করেছে। দুপুরে তাকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

গত ১২ নভেম্বর ভারত থেকে দেশে ফেরত আসার সময় মামলার আরেক আসামী রাগীব আলীর ছেলে আব্দুল হাইকে আটক করে জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ। ওইদিন দুপুরে আটকের পর তাকে জকিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে তারা। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com