1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবীতে জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ৩৩৭ Time View

স্টাফ রির্পোটার :: মুসলিম রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবীতে বাংলাদেশ জমিয়ত ও ছাত্র জমিয়ত জগন্নাথপুর উপজেলা শাখার যৌথ উদ্যোগে পৌরশহরে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জমিয়তের কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরীর নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় পৌর পয়েন্টে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ শায়েখ কাতিয়ার সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক মাওলানা আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, সাধারন সম্পাদক মাওলানা আব্দুল হাফিজ, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মতিউর রহমান, সহ-সভাপতি মাওলানা সাইদ আহমদ, সাধারন সম্পাদক শেখ সামছুল ইসলাম, যুব জমিয়তের সাধারন সম্পাদক শাহিনুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com