1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় মাকে মৃত দেখিয়ে জমি লিখে নেওয়ার অভিযোগ রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নারীসহ ৪ জনের মৃত্যু, আহত ২ শালীনতা মুমিনের সৌন্দর্য বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জগন্নাথপুরে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জিন্দাবাজারে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬
  • ৩৭১ Time View

সিলেট সংবাদদাতা:: সিলেট নগরীর জিন্দাবাজারে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক কলেজ শিক্ষার্থীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মেজবাহ উদ্দিন (২২)। তিনি সিলেট কমার্স কলেজের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারে।
পুলিশ জানায়, জিন্দাবাজার কাস্টমস কার্যালয়ের সামনের ফুটপাতে মেজবাহ উদ্দিনের ওপর অতর্কিতে হামলা চালায় একদল দুর্বৃত্ত। ধারালো অস্ত্র দিয়ে তার গলার বাম পাশে আঘাত করলে গুরুতরভাবে আহত হন মেজবাহ। পরে পথচারীরা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, প্রকাশ্যেই মেজবাহ উদ্দিনকে দুর্বৃত্তরা হত্যা করেছে। ঘটনার পেছনের কারণ জানা যায়নি। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com