1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

জুবিলীর সহকারি শিক্ষক মো. হুমায়ুন কবিরের ইন্তেকাল-শোক প্রকাশ

  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬
  • ৩২৯ Time View

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি-
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের কামারকান্দি গ্রামের মরহুম আফতাব উদ্দিন (পোষ্ট মাষ্টার) ’র ছেলে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. হুমায়ুন কবির (৪২) ঢাকার নিউরোলজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি-রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে ও মা সহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। হুমায়ন কবির জুবিলী উচ্চ বিদ্যালয়ে গত শনিবার এক প্রস্তুতি সভা চলাকালে বুকে ব্যাথা অনুভব করলে অজ্ঞান হয়ে পড়েন। ওই দিন তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাজধানী নিউরোলজি হাসপাতালে ভর্তি করার পর তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়েন। সিলেট জেলা শিক্ষা অফিসার প্রয়াত শফিকুল হকের সহোদর ও তাহিরপুর উপজেলার শ্রীপুর উওর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব খসরুল আলমের ভগ্নিপতি হুমায়ুন কবিরের মৃত্যুতে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও উপ-সচিব এবং সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ মো. রফিকুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক যুগান্তর সিলেট ব্যুরোর সিনিয়র ষ্টাফ রিপোর্টার মো. আবদুর রশীদ রেনু, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনিসুল হক, দৈনিক যুগান্তরের তাহিরপুরের ষ্টাফ রিপোর্টার ও সিএনএনবাংলাদেশে.কম’র সুনামগঞ্জের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ , তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক গোলাম সারোয়ার লিটন গভীর শোক প্রকাশ করেছেন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com