1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
কাবিনে দেনমোহর বাড়িয়ে লেখা: ইসলামের বিধান কী জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ জগন্নাথপুরে শনিবার টানা ৭ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে ইউপি নির্বাচনে জামানত বাড়ছে পাঁচ গুণ, ব্যয়সীমা দ্বিগুণ হবিগঞ্জে জায়গা-জমির বিরোধে যুবককে কুপিয়ে হত্যা সুনামগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি ভাইরাল হওয়ার নেশায় প্রতারণা,জগন্নাথপুরে ২ ভিডিও নির্মাতার শাস্তির দাবিতে তীব্র ক্ষোভ পাহাড় পরিমাণ আমল থাকার পরও হাশরের ময়দানে যারা সর্বস্বান্ত হবে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা  সরকার ফ্যাসিবাদী চরিত্র অর্জনের চেষ্টা করছে: গোলাম পরওয়ার

বেক্সিট মামলায় যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালতে শুনানি শুরু

  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬
  • ৯৭২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) প্রক্রিয়া শুরু করতে পার্লামেন্টের অনুমোদন প্রশ্নে দায়ের করা মামলার আপিল শুনানি শুরু হয়েছে যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালতে। গতকাল সোমবার শুরু হওয়া এ শুনানি পরিচালনা করছেন সুপ্রিম কোর্টের ১১ জন বিচারপতি। চার দিনের শুনানি শেষে আগামী জানুয়ারি মাসে মামলার রায় ঘোষিত হবে বলে আশা করা হচ্ছে।

গত জুন মাসে গণভোটের ফল ঘোষিত হওয়ার পর ব্রেক্সিট প্রক্রিয়া শুরুর ব্যাপারে এত দিন যুক্তরাজ্য সরকার স্বাধীনভাবেই পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিয়ে আসছিল। সে অনুযায়ী, আগামী বছর মার্চ মাসে প্রধানমন্ত্রী থেরেসা মে আর্টিকেল ফিফটি সক্রিয় করার কথা বলেছিলেন। কিন্তু এ ব্যাপারে দায়ের করা এক মামলায় গত মাসে যুক্তরাজ্যের হাইকোর্ট রুল দেন, শুধু পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষেই আর্টিকেল ফিফটি সক্রিয় করা যাবে। এরপর সরকার পক্ষ আপিল করে। গতকাল প্রথম দিনে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল জেরেমি রাইট।

শুনানি শুরু করার সময় সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট লর্ড নিউবারগার বলেন, মামলায় জনস্বার্থের ব্যাপারে বিচারকেরা সচেতন এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়াকে কেন্দ্র করে যে প্রশস্ত পরিসরে রাজনৈতিক প্রশ্ন তৈরি হয়েছে, সে ব্যাপারেও তাঁরা সচেতন। তিনি বলেন, ‘বিচারক হিসেবে আমাদের দায়িত্ব আইনি বিষয়গুলোয় নিরপেক্ষ থাকা এবং আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া।’

সূত্র: প্রথম আলো

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com