1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

জগন্নাথপুরের স্কুল শিক্ষিকা আলিমা খাতুন সরকারি সফরে মালেশিয়া গেছেন

  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬
  • ৫৩৩ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনামগঞ্জ জেলার শ্রেষ্ট শিক্ষিকা আলিমা খাতুন সরকারী সফরে মালয়শিয়া সফরে গিয়েছেন। গতকাল ঢাকা আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে তিনি মালয়শিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। বর্তমান সরকারের প্রাথমিক শিক্ষা বিভাগের অামন্ত্রনে শিক্ষা বিষয়ক বিভিন্ন সভায় তিনি যোগদান করবেন। তিনি এক সপ্তাহ মালেশিয়ায় অবস্থান করবেন। খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেমা খাতুন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,সরকারি সফরে জেলার একমাত্র শিক্ষিকা হিসেবে মালেশিয়ায় যাওয়ায় সুযোগ পেয়ে খুব ভাল লাগছে। আশা করি সেখানকার শিক্ষা বিষয়ক অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে পারব। তিনি সময় স্বল্পতার জন্য সবার সাথে যোগাযোগ করতে পারেননি বলে দু:খ প্রকাশ করে সকলের দোয়া কামনা করেছেন। জগন্নাথপুরের নলুয়ার হাওরপাড়ের বিদ্যালয়ে তিনি সফলতার সহিত দায়িত্ব পালন করছেন। তাঁর স্বামী জগন্নাথপুরের একটি বেসরকারি হাই স্কুলের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com