1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) যথাযথ মর্যাদায় জগন্নাথপুরে শান্তিপূর্ন পরিবেশে পালিত

  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬
  • ২১৭ Time View

স্টাফ রির্পোটার :: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) যথাযথ মর্যাদায় জগন্নাথপুরে শান্তিপূর্ন পরিবেশে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, ইসলামী সংগঠনের উদ্যোগে মোবারক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় পৌর শহরে আঞ্জুমানে আল-ইসলাহ, আঞ্জুমানে তালামিয়ে ইসলামিয়া, ও লতিফিয়া ক্বারী সোসাইটির উদ্যোগে মোবারক র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জ জেলা আল-ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা আব্দুল করিম ফারুকী, যুগ্ন সম্পাদক মাওলানা মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সাবেক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান, এডভোকেট জিয়াউর রহিম শাহিন, আবু আইয়ুব আনসারী, মোঃ ফিরোজ আলী, মাওলানা সৈয়দ মিজানুর রশিদ, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা নুরুল ইসলাম তারেক, মাওলানা জালাল উদ্দিন, হাফিজ আবুল কালাম, হাফিজ ইয়াকুব আলী, আব্দুর রশিদসহ শিক্ষক,ব্যবসায়ী ও শিক্ষার্থীরা অংশ নেন। র‌্যাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আঞ্জুমানে আল-ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আজমল হোসাইন জামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুফতি মাওলানা গিয়াস উদ্দিন, আল-ইসলাহ উপজেলার শাখার যুগ্ন সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর আহমদ, পৌর আল-ইসলাহ’র সভাপতি মাওলানা নুরুল হক, তালামিয়ে ইসলামিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ প্রমুখ। এদিকে উপজেলার মীরপুর ইউনিয়নের হলিয়ারপাড়া মাদ্রাসার উদ্যোগে সকালে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়, নজীপুর হাফিজিয়া মাদ্রাসা পীরের গাও দাখিল মাদ্রাসা ও মিয়ার বাজার আলিম মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com