1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে মুক্তিযোদ্ধাদের সেবায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬
  • ২৫০ Time View

স্টাফ রির্পোটার :: জাতীয় বিজয় দিবস উদযাপন উপলক্ষে এই প্রথমবারের মত মুক্তিযোদ্ধাদের সেবায় ফ্রী মেডিকেল ক্যাম্প কর্মসুচীর আয়োজন করে জগন্নাথপুর উপজেলা প্রশাসন। উপজেলা সদরের আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার দিন ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সিলেটের মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রাজিব কুমার দেব ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ মধু সুধন ধরের যৌথ নেতৃত্বে দিনব্যাপি মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যেদের মধ্যে চক্ষু ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন রোগের ঔষধ বিতরন করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ মাছুম বিল্লাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, জগন্নাথপুরের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের লোকজন সহ পঙ্গু ও অসহায় লোকজনের মধ্যে স্বাস্থ্য সেবা ও চক্ষু চিকিৎসাসহ বিনা মূল্যে ঔষধ দেয়া হয়েছে। আমরা প্রতি মাসে একবার করে এ ধরনের চিকিৎসা সেবা প্রদানে কর্মসুচী গ্রহন করেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com