1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

নবীগঞ্জ ছাত্রদল আহ্বায়ক হারুন পুলিশের খাচাঁয় প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫
  • ৬৬৮ Time View

নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা :হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশীদ হারুনকে মঙ্গলবার বিকালে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দায়েরী মামলার গ্রেফতারী পরোয়ানা ছাড়াও সরকারী কাজে বাধা এবং পিআইও অফিসের ষ্টাফকে মারধোরের অভিযোগে অপর একটি মামলা রয়েছে।
সংশি¬ষ্ট সুত্রে জানাযায়, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদর ইউনিয়নের দত্তগ্রামের বাসিন্দা হারুনুর রশীদ হারুন গত ২৫ এপ্রিল কমলাপুর-দত্তগ্রাম মধ্যবর্তী স্থানে প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর কর্তৃক প্রায় ২৬ লাখ টাকা ব্যয়ে একটি সরকারী ব্রীজ নির্মাণ কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এক পর্যায়ে নির্মাণ কাজ তদারকির সময় পিআইও অফিসের ষ্টাফ মিন্টু দাশকে বেদরক মারপিট করলে সে গুরুতর আহত হয়। এ ঘটনায় মিন্টু দাশ বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ ছাড়াও বিগত ৫ই জানুয়ারী বিএনপির কেন্দ্রীয় কর্মসুচী পালনের সময় সৃষ্ট ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে দায়েরী মামলায় ছাত্রদল আহ্বায়ক হারুনুর রশীদ হারুন হাজির না হওয়ায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আশেকুল ইসলাম, এসআই নজরুল ইসলাম ও এএসআই গোলাম রসুলের নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জ সড়কস্থ সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়ার বাসভবনের সামন থেকে তাকে গ্রেফতার করে। এদিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশীদ হারুনের গ্রেফতারের প্রতিবাদে উপজেলা ছাত্রদল বিকালে একটি বিক্ষোভ মিছিল করেছে। পরে অনুষ্টিত পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী রিপন, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সাহেদুল ইসলাম চৌধুরী রিপন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মিঠু ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান অলি প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com