1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

জগন্নাথপুরে আচারন বিধি লঙ্ঘনের অভিযোগে ৭ প্রার্থীকে জরিমানা

  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬
  • ২৮৫ Time View

স্টাফ রির্পোটার :: সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আচারণ বিধি লঙ্ঘনের অভিযোগে ৭ জন সদস্য প্রার্থীর নিকট থেকে জনপ্রতি পাচঁ হাজার টাকা করে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার বিকেলে জগন্নাথপুর পৌরশহরে ভ্রাম্যমান আদালতের একটি দল অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। যাদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে তারা হলেন, জেলা পরিষদের ১০ নং ওয়ার্ডে সদস্য প্রার্থী নুরুল আমিন পাচঁ হাজার, ইমদাদুর রহমান পাচঁ হাজার, আব্দুল জব্বার পাচঁ হাজার, মাহতাউল হাসান সমুজ পাচঁ হাজার, ১১ নং ওয়ার্ড সদস্য আবুল হোসেন লালন পাচঁ হাজার ও সৈয়দ ছাব্বির মিয়া পাচঁ হাজার টাকা এবং সংরক্ষিত ৪ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী সাবিনা সুলতানা পাচঁ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক ছিলেন সুনামগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন কুমার দাস।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন কুমার দাস জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, নির্বাচনী আচারন বিধি লঙ্ঘন করে অতিরিক্ত সাইজের ব্যানার সাটানোর অভিযোগে সাত জন সদস্য প্রার্থীর নিকট থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com