1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা নেতৃবৃন্দের  সঙ্গে জগন্নাথপুর উপজেলা কমিটির মতবিনিময় সভা  ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা, সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন প্রার্থীরা সিলেটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০ মাধ্যমিকে ‘গুণী শিক্ষক’-এর স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের প্রধান শিক্ষক এইচ এম আজমল গাজা নিয়ে ট্রাম্পের কূটনীতিকে ‘লজ্জাজনক প্রদর্শনী’ বললেন মাখোঁ হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের নিউ ইয়র্কে বিমানের ১১ বোয়িং ক্রয়ের চুক্তি আজ অন্যের ব্যক্তিগত গোপনীয়তায় অনধিকার চর্চা

জগন্নাথপুরে সমাপনী পরীক্ষায় ১১০ বিদ্যালয়ে শতভাগ ফলাফল ও ৪৭টি জিপিএ-৫এসেছে

  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬
  • ৩৩১ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১১০টি বিদ্যালয় শতভাগ ফলাফল অর্জন করেছে। ৪৭জন শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫। গত কয়েক বছরের চেয়ে শতভাগ বিদ্যালয় ও জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। তন্মেধ্যে কলকলিয়া ইউনিয়নের মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একজন জিপিএ-৫ পেয়েছে। জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চার জন,জমাত উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একজন,সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একজন জিপিএ-৫ পেয়েছে।পাটলী ইউনিয়নের প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একজন,রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একজন,সামাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একজন জিপিএ-৫ পেয়েছে। মীরপুর ইউনিয়নের আধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একজন,রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একজন,হাজী মকবুল হোসেন একাডেমী থেকে একজন জিপিএ-৫ পেয়েছে। সৈয়দপুর শাহারপাড়া লাইসিয়াম কেজি স্কুল থেকে ছয় জন জিপিএ-৫ পেয়েছে। শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যলয় থেকে দুই জন শিক্ষার্থী,আশারকান্দি ইউনিয়নের দুইজন,উত্তর দাওরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একজন,জামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একজন,জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একজন,বড়ফেচি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একজন জিপিএ-৫ পেয়েছে। জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দুই জন জিপিএ-৫ পেয়েছে।কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একজন,জগন্নাথপুর আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২ জন জিপিএ-৫ পেয়েছে। জগন্নাথপুর নার্সারি স্কুল শতভাগ ফলাফল অর্জনের পাশাপাশি চারজন জিপিএ-৫ পেয়েছে। সাউথ পয়েন্ট একাডেমী থেকে চার জন জিপিএ-৫ পেয়েছে। বর্নমালা একাডেমী থেকে একজন,ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দুইজন জিপিএ-৫ পেয়েছে। উল্লেখ্য জগন্নাথপুর উপজেলার ২০৭টি বিদ্যালয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয়। কলকলিয়া ইউনিয়নে ৯টি বিদ্যালয় শতভাগ ফলাফল অর্জন করেছে। পাটলী ইউনিয়নে ৯টি বিদ্যালয়ে শতভাগ,মীরপুর ইউনিয়নে ৯টি বিদ্যালয়,চিলাউড়া হলদিপুর ইউনিয়নে ১০টি বিদ্যালয়,রানীগঞ্জ ইউনিয়নের ২৩টি বিদ্যালয় শতভাগ,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে ৯জন,আশারকান্দি ইউনিয়নে ১৪ জন,পাইলগাঁও ইউনিয়নে ১৯টি প্রতিষ্ঠানে শতভাগ ফলাফল অর্জন করেছে। জগন্নাথপুর পৌরসভায় ছয়টি বিদ্যালয় শতভাগ ফলাফল অর্জন করে। জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদীন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,জগন্নাথপুর উপজেলার ১১০টি বিদ্যালয় শতভাগ ফলাফল অর্জন করেছে। এবং ৪৭টি জিপিএ-৫ অাসায় আমরা খুশি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com