1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম:
‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক

সুবিধা বঞ্চিত মেয়েদের শিক্ষার উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে- মোজাম্মেল হক খান

  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭
  • ২৭২ Time View

দিরাই প্রতিনিধি-জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান বলেছেন, সুবিধা বঞ্চিত মেয়েদের শিক্ষার উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে দিরাই পৌর শহরের সুজানগর আবাসিক এলাকায় অবস্থিত বাংলাদেশ ফিমেইল একাডেমী আয়োজিত দেশের সুবিধা বঞ্চিত মেয়েদের শিক্ষা ও নারীর ক্ষমতায়ন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামিল চৌধুরীর সভাপতিত্বে ও কয়েছ চৌধুরীর পরিচালনায় সেমিনারে জনপ্রশাসন সচিব এসময় বলেন, হাওর পাড়ের অজপাড়াগায়ে সুবিধা বঞ্চিত সমাজের এতিম অসহায় মেয়েদের জন্য এমন একটি বিশাল প্রতিষ্ঠান গড়ে উঠেছে দেখে সত্যিই আমি অভিভূত হয়েছি। একাডেমীর মনোরম পরিবেশ ও সারি সারি সুসজ্জিত ভবনে সুবিধা বঞ্চিত মেয়েদের লেখাপড়া ও বাসস্থান যা শহরের পরিবেশ কে হার মানায়।

একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামিল চৌধুরীর ভূয়সী প্রশংসা করে তিনি আরো বলেন আপনার অক্লান্ত পরিশ্রমে ও নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে সমাজের সুবিধা বঞ্চিত মেয়েদের শিক্ষার পথ সুগম করে দিয়েছেন, আমি ভবিষ্যতে আমার নিজ এলাকায় এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবো, তিনি জামিল চৌধুরীর মত সমাজের বিত্তবানদের সুবিধা বঞ্চিত মেয়েদের শিক্ষার উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দিন আহমেদ, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।

উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন,দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল, উপজেলা মেডিকেল অফিসার সাবরিনা তালুকদার সনি, একাডেমীর প্রিন্সিপাল নাজমা বেগম, দিরাই প্রেসক্লাব সভাপতি শামছুল ইসলাম সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com