1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম:

সৈয়দপুর আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৬৪ Time View

সৈয়দপুর শাহাড়পাড়া ইউনিয়ন প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর আইডিয়াল গার্লস হাই স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী ও জিপিএ- ৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্ধীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মনোয়ার আলীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব কামালী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসি সৈয়দ খালিদ মিয়া অলিদ, সৈয়দ দুলাল মিয়া, সৈয়দ মোচ্ছাব্বির আহমদ, নুরুল ইসলাম প্রমুখ। পরে শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয় এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com