1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নোট অব ডিসেন্টসহ জুলাই সনদ বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ জামায়াত জোটের লংমার্চ/ এক দফার হুঁশিয়ারি বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ সত্যিকারের তাওবা যেভাবে মানুষকে পবিত্র করে রাজধানীতে দুটি বাসে আগুন, ককটেল বিস্ফোরণে আহত ১ `অল টাইম ক্লিন জগন্নাথপুর’-এর উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

জগন্নাথপুর উপজেলা পরিষদের ভূঁইয়া বাড়িতে হামলার ঘটনা পরির্দশনে ইউএনও-ওসি-অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে

  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৬৬ Time View

স্টাফ রিপোর্টার;::: জগন্নাথপুর উপজেলা পরিষদ রোডের ভূঁইয়া বাড়িতে ন্যাক্কারজনক বর্বর হামলার ঘটনায় ঘটনাস্থল পরির্দশন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ, ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুরসালিন। রোববার রাতে ঘটনাস্থল পরির্দশন করে হামলায় আহত পরিবারের সদস্যদের কথা শুনে তাদেরকে শান্তনা দেন প্রশাসনের এই দুই কর্মকর্তা। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ ও অফিসার ইনচার্জ মোঃ মুরসালিন বলেন,দুর্বৃত্তদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। অচিরেই তাদেরকে গ্রেফতার করা হবে।
উল্লেখ্য গত শুক্রবার রাত আটটার দিকে মুখোশধারীদের কয়েকজন গৃহকর্তা গোলাম রব্বানীর শাশুড়ী জাহেরা খাতুন ও শ্যালক নাছির মিয়াকে কুপিয়ে গুরতর আহত করে। তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ ও থানা ভারপ্রাপ্ত অফিসার মোঃ মুরসালিন ঘটনাস্থল পরির্দশনকালে উপস্থিত ছিলেন এস.আই সাইফুল আলম, গৃহকর্তার চাচাত্বো ভাই শাহ আলম জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু,যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, সদস্য আলী আহমদ,গোবিন্দ দে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com