1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৮১ Time View

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গৌছ মিয়া কে গ্রেফতার করেছে। মঙ্গলবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ জানায়, জগন্নাথপুর থানার এস,আই সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে সোমবার রাতে উপজেলার আশারকান্দি ইউনিয়নের করিমপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের ওয়ারিছ আলীর পুত্র গৌছ কে গ্রেফতার করে।

অভিযানে অংশ নেয়া এস,আই সাইফুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, ধৃত আসামী ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী। তার বিরুদ্ধে সুনামগঞ্জের সদর থানায় একটি প্রতারনা মামলায় আদালত ৬ বছর এবং দক্ষিন সুনামগঞ্জ থানার অপর একটি প্রতারনা মামলায় আরো ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিল।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুরছালিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, সাজাপ্রাপ্ত আসামীকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com