1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার

জগন্নাথপুরে বিভক্ত বিএনপি ঐক্যবদ্ধ হয়ে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করল

  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩১০ Time View

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে দু’ভাগে বিভক্ত উপজেলা বিএনপি দীর্ঘদিনের বিরোধকে চাপা দিয়ে দলীয় প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল করলেন দুই দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার উপজেলা সহকারী নির্বাচন রির্টানিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাছুম বিল্লাহর নিকট নির্বাচনী মনোনয়ন পত্র দাখিল করেছেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রথম বেলা ২ টার দিকে বিএনপির দলীয় চেয়ারম্যপন প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান জেলা বিএনপিতে আতাউর রহমান মনোনয়ন দাখিল করে। পরে ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রাপ্ত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক পৌর কাউন্সিলর ফারজানা বেগম ও ভাইস চেয়ারম্যান পদে যুবদল নেতা হাজী সোহেল আহমদ খান টুনু মনোনয়ন পত্র দাখিল করে।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আক্তার হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক আহবায়ক (অব:) কর্নেল সৈয়দ আলী আহমদ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কবির আহমদ, বিএনপির সাবেক সাধারন সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, বিএনপি নেতা এম,এ মুকিত, রফিকুল ইসলাম খছরু, মির্জা আবুল কাসেম স্বপন, শাহেদ আহমদ, পৌর বিএনপির সভাপতি আবদুল মতিন, সাধারন সম্পাদক হারুনুজ্জামানসহ বিএনপির অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যা নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com