1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৬৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটের ফেঞ্চুগঞ্জস্থ মাজগাঁও রেল স্টেশনের কাছে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

জানা যায়, বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে একটি মালবাহী ট্রেনের বগি মাজগাঁও রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়।

মাজগাঁও রেল স্টেশনের ম্যানেজার জানান, লাইনচ্যুত বগি উদ্ধারে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসছে।

তবে পুনরায় রেল চলাচল স্বাভাবিক হতে আরো প্রায় ঘন্টাখানেক লাগবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com