1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

জগন্নাথপুরে জুয়ার আসর থেকে আটক ৫

  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৫৬ Time View

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে জুয়ার আসর থেকে পুলিশ ৩শিশুসহ ৫ জনকে আটক করেছে। তবে ৩ শিশু অপ্রাপ্ত হওয়ায় মুছলেকা আদায় করে সোমবার তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। অপর আটক ২ জনকে সোমবার সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, পৌরশহরের জগন্নাথপুর আছিম শাহ মাজার প্রাঙ্গন থেকে রোববার রাতে জুয়া খেলার আসর থেকে পুলিশ ইকড়ছই এলাকার মৃত আমিরুল ইসলামের পুত্র নজরুল ইসলাম (৩২), নেত্রকোনা জেলার মদন থানার তিরপন গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র আব্দুল হাসিম (৩৪), উপজেলার কলকলিয়া ইউনিয়নের হিজলা গ্রামের মৃত আব্দুল মালিকের পুত্র বিল্লাল মিয়া (১৪), একই গ্রামের রজাক মিয়ার পুত্র মিজানুর রহমান (১৩) ও আব্দুস শহীদের পুত্র সামির উদ্দিন (১৫) কে আটক করা হয়। আটকৃত শিশু বিল্লাল মিয়া, মিজানুর রহমান ও সামির উদ্দিনের অপ্রাপ্ত বয়স থাকায় তাদের মুছলেকা আদায় করে পরিবারের লোকজনের নিটক হস্তান্তর করা হয়েছে। অপর দুইজনকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুরছালিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, অপ্রাপ্ত বয়স হওয়ায় ৩ শিশুকে মুছলেকা আদায়ের মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে। আটককৃত অপর ২জনকে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com