1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরক থেকে বাঁচতে করণীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা নেতৃবৃন্দের  সঙ্গে জগন্নাথপুর উপজেলা কমিটির মতবিনিময় সভা  ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা, সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন প্রার্থীরা সিলেটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০ মাধ্যমিকে ‘গুণী শিক্ষক’-এর স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের প্রধান শিক্ষক এইচ এম আজমল গাজা নিয়ে ট্রাম্পের কূটনীতিকে ‘লজ্জাজনক প্রদর্শনী’ বললেন মাখোঁ হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের নিউ ইয়র্কে বিমানের ১১ বোয়িং ক্রয়ের চুক্তি আজ

মহান ২১শে ফেব্রুয়ারী ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস জগন্নাথপুরে শান্তিপূর্ন পরিবেশে পালিত

  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২০৭ Time View

স্টাফ রিপোর্টার :: মহান একুশে ফেব্রুয়ারী ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস শান্তিপূর্ন পরিবেশে জগন্নাথপুর উপজেলায় পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ নানা কর্মসুচী পালিত হয়। সকাল ১০টায় উপজেলা সদরে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুরছালিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুখলেছুর রহমান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা ওয়াহিদুর আবরার, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, মুক্তিযোদ্ধা আবুল কাসেম মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা প্রদীব কুমার দেব, শিক্ষক জামাল উদ্দিন, গোপাল চন্দ্র দাস, মাওলানা মুহিবুর রহমান, শিক্ষার্থী মাহিদুল ইসলাম প্রমুখ। সভায় শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সংগীত পরিবেশন করেন। পরে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com