1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টু মারা গেছেন

  • Update Time : রবিবার, ৩ মে, ২০১৫
  • ১২৬০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডকটম ডেস্ক :: আলোচিত পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টু আজ রোববার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।
বেলা ১২টার দিকে রাজশাহী কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পিন্টু রাজশাহী কারাগারে বন্দি ছিলেন। রাজশাহী কারাগারের কারারক্ষী রাসেল হোসেন জানান, রোববার বেলা ১২টা ৫ মিনিটে কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন পিন্টু। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানা ট্র্যাজেডিতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় ওই বছরের ২৮ ফেব্রুয়ারি লালবাগ থানায় করা হত্যা মামলায় পিন্টুকেও আসামি করা হয়। ওই মামলার রায়ে ২০১৩ সালের ৫ নভেম্বর পিন্টুসহ ১৫২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন রাজধানীর লালবাগের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com