1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

ব্লগার অভিজিৎ কে হত্যার দায় স্বীকার করেছে আল-কায়দা

  • Update Time : রবিবার, ৩ মে, ২০১৫
  • ৫৩৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ব্লগার অভিজিৎ রায়কে হত্যার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়দার উপমহাদেশীয় শাখা ‘আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট’ (একিউআইএস)। যুক্তরাষ্ট্রের একটি ওয়েবসাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি রোববার এ তথ্য জানিয়েছে।

সাইট ইন্টেলিজেন্স গ্রুপ নামের ওই ওয়েবসাইট অনলাইনে আল-কায়দাসহ আন্তর্জাতিক বিভিন্ন জঙ্গি সংগঠনের ওপর নজরদারি করে।

ওয়েবসাইটটির বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়েছে, ‘গত শনিবার জিহাদিদের ফোরামে একটি ভিডিওবার্তা পোস্ট করা হয়েছে। ওই ভিডিও বার্তায় একিউআইএস নেতা আসিম ওমর তাঁর সংগঠনের লোকজন অভিজিৎকে হত্যা করেছে বলে দাবি করেছেন।’

তবে আল কায়েদার এমন দাবির বিষয়ে র্যাব ‘নিশ্চিত নয়’ বলে জানিয়েছে। র্যাবের মুখপাত্র মুফতি মোহাম্মদ মাহমুদ এএফপিকে বলেন, ‘আমরা এ বিষয়ে এখনো নিশ্চত নই।’

গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টার দিকে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিৎ রায়ের ওপর হামলা করা হয়। এ সময় হামলাকারীরা চাপাতি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। হামলায় অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও মারাত্মক আহত হন। হামলার পরপরই আনসারুল্লাহ বাংলা টিম নামে একটি জঙ্গি সংগঠন এক টুইটার বার্তায় অভিজিৎ হত্যার দায় স্বীকার করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com