1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জগন্নাথপুরে গাজাঁ-মদসহ গ্রেফতার-২

  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০১৭
  • ২৭৬ Time View

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর থানা পুলিশ চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে ১ কেজি গাজা ও ২০ বোতন ভারতীয় অফিসার চয়েজ মদ। গ্রেফতারকৃতদের আজ শনিবার সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে জগন্নাথপুর থানার এসআই সাইফুল ইসলাম ও আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ পৌরশহরের হবিবনগর এলাকা থেকে মৃত সুরুজ মিয়ার পুত্র ইব্রাহিম আলী কে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ১ কেজি গাজাঁ উদ্ধার করা হয়। একই রাতে থানার এএসআই আফছার ও তপন দেবের যৌথ নেতৃত্বে পুলিশের অপর একটি দল জগন্নাথপুর গ্রামের সুনাফর আলীর পুত্র গয়াস মিয়া (৪৫) কে ২০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ গ্রেফতার করেছে।

অভিযানে অংশ নেয়া জগন্নাথপুর থানার এসআই সাইফুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, গ্রেফতারকৃতরা দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন তথ্যের ভিত্তিত্বে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচাজ হারুনুর-অর-রশিদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে চলমান মাদক বিরোধী অভিযানে তাদেরকে পুলিশ গ্রেফতার করে সুনামগঞ্জ কারাগারে প্রেরণ করেছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com