1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন

ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষন করতে গিয়ে ভাসুর খুন

  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ২৭১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: টাঙ্গাইলের নাগরপুরে ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ করতে গিয়ে মিজানুর রহমান (৩৮) নামে এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দিনগত মধ্য রাতে উপজেলার ভাদ্রা ইউনিয়নের গাংবিহালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশু পুত্রসহ ওই গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাংবিহালী গ্রামের সাইফুল ইসলাম ঢাকায় বই বাধাইয়ের কাজ করেন। তার স্ত্রী বুলবুলি আক্তার (২৪) চার বছর বয়সী শিশুপুত্র সোলায়মানকে নিয়ে বাড়িতেই থাকেন। ঘটনার দিন গৃহবধূর স্বামী সাইফুল বাড়িতে না থাকার সুযোগে ভাসুর মিজান রাত ১টার দিকে ওই গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে।

এসময় দুজনের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে ওই গৃহবধূ তার ঘরে থাকা লোহার সাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মিজান মারা যান।

হত্যার বিষয়টি স্বীকার করে ওই গৃহবধূ জানান, বিয়ের পর থেকেই তিনি তার ভাসুরের যৌন লালসার শিকার হয়ে আসছেন। বিভিন্ন সময় সুযোগ পেলেই মিজান তাকে যৌন নিপীড়ন করত।

এ ব্যাপারে স্থানীয়ভাবে একাধিক শালিস বৈঠক হলেও তিনি (মিজান) নিজেকে সংশোধন না করে আরও বেপরোয়া হয়ে উঠেছিলেন।

তিনি বলেন, নিজের সতিত্ব রক্ষায় বাধ্য হয়ে তাকে আঘাত করেছি। হত্যার উদ্দেশ্য ছিল না।

নাগরপুর থানার ওসি জহিরুল ইসলাম জানান, এ ব্যাপারে নাগরপুর থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে টাঙ্গাইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মুহাম্মদ শাহাদাৎ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com