1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

রাস্তায় ডিম ভেঙ্গে খামারিদের প্রতিবাদ

  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭
  • ২৮০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ডিমের উৎপাদন খরচ কমানোর দাবিতে মহাসড়কে ডিম ভেঙে প্রতিবাদ জানিয়েছেন রাজশাহীর মুরগি খামারিরা। এ সময় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভও করেন।

শনিবার সকাল ১১টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানার মোসলেমের মোড়ে ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ওপর মুরগি খামারিরা এসব কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বিভিন্ন এলাকার প্রায় তিন শতাধিক মুরগি খামারি অংশ নেন। এতে সভাপতিত্ব করেন আরপিডিএ’র সভাপতি নূরুল ইসলাম। সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজার পরিচালনায় বক্তব্য দেন- সংগঠনটির উপদেষ্টা বেলাল উদ্দিন, রহমত আলী, মোহাম্মদ আলী, রাকিব উদ্দিন, কোষাধ্যক্ষ কামাল হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পবা উপজেলার শুধু এই হরিয়ান ইউনিয়নেই দেড় হাজার মুরগি খামার রয়েছে। তিন হাজার শ্রমিক কাজ করছেন খামারে। ডিমের উৎপাদন হচ্ছে প্রতিদিন আড়াই লাখ। কিন্তু প্রতিনিয়ত মুরগির বাচ্চা, খাবার ও ওষুধের দাম বৃদ্ধি পাওয়ায় এবং এর বিপরীতে ডিমের দাম বৃদ্ধি না পাওয়ায় খামারি, ব্যবসায়ী ও শ্রমিকসহ সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

নিজেদের লাভ-লোকসানের হিসাব দিয়ে তারা বলেন, একটি ডিম উৎপাদনে খামারিদের খরচ পড়ছে পাঁচ টাকা ৫০ পয়সা। আর একটি ডিমের পাইকারি মূল্য ৪ টাকা ৩০ পয়সা। এতে দারুণ লোকসানের শিকার হচ্ছেন রাজশাহীর খামারিরা। পাশাপাশি ব্যাংক ঋণ পরিশোধ করতে না পারায় বাড়ছে সুদের বোঝা।

এরই জের ধরে মুরগির বাচ্চা, খাবার ও ওষুধের দাম কমিয়ে ডিমের উৎপাদন খরচ কমানোর দাবি জানান তারা। আর তা না হলে বৃদ্ধি করা হোক ডিমের দাম। দাবি না মানলে তারা আন্দোলন জোরদারেরও ঘোষণা দেন মুরগি খামারিরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com