1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

জগন্নাথপুরের শ্রীরামসি তহশীলদারের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ

  • Update Time : শনিবার, ৯ মে, ২০১৫
  • ৫০০ Time View

স্টাফ রিপোর্টার; জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহশীলদার)কাজী শামসুল হুদা সুহেলের বিরুদ্ধে ব্যাপক ঘুষ দুর্নীতি অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগী ইউনিয়নবাসী এসব ঘটনার তদন্তক্রমে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানিয়েছেন। গত ৭ মে সুনামগঞ্জের জেলা প্রশাসক বরাবরে ইউনিয়নের বুধরাইল গ্রামের হাজী সৈয়দ আকিল শাহ গং বাদী হয়ে ৪৯জন লোক স্বাক্ষরিত তহশীলদার শামসুল হুদার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় ৩/৪ বছর ধরে শ্রীরামসি তহশীল অফিসে দায়িত্ব পালন করে তহশীলদার কাজী শামসুল হুদা ঘুষ দুর্নীতির স্বর্গ রাজ্য গড়ে তুলেছেন। তিনি নিজের ইচ্ছে মতে দায়িত্ব পালন করায় দাপ্তরিক কাজে অফিসে গিয়ে লোকজন তাকে না পেয়ে হতাশ হয়ে ফিরতে হয়। খাজনার নামে লোকজনরে কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। চাহিদা মোতাবেক ঘুষ না পেলে নামজারী না করে লোকজনকে হয়রানী করেন বলে অভিযোগ উল্লেখ করা হয়। তার বিরুদ্ধে সহকার কমিশনার ভূমি নিকট একাধিকবার মৌখিক অভিযোগ দেয়া হয়েছে বলে উল্লেখ করে জনস্বার্থে ঘুষখোর তহশীলদার কে বদলী করতে একজন সৎ ন্যায় পরায়ন তহশীলদার নিয়োগের দাবী জানান। এবিষয়ে অভিযুক্ত তহশীলদার কাজী শামসুল হুদা বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা ঘুষ দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারী সৈয়দ আকিল শাহের একটি অনৈতিক তদবির না রাখায় তিনি মিথ্যা অভিযোগ দিয়েছেন।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি রফিকুল ইসলাম বলেন, অভিযোগের অনুলিপি পেয়েছি বিষয়টি তদন্ত করে দেখছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com