1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন

  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০১৭
  • ২৭৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে নাহিদা আক্তার নামে এক স্কুলছাত্রী।

মঙ্গলবার সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নে কমলানগর গ্রামে প্রেমিক একই ক্লাসের ছাত্র শিমুলের বাড়িতে গিয়ে উঠেছে নাহিদা।

এ দৃশ্য দেখতে গ্রামের লোকজন প্রেমিকের বাড়িতে ভিড় জমায়।

নাহিদা আক্তার কমলানগর গ্রামের বাসিন্দা মনতলা শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজের কর্মচারী সিরাজ উদ্দিনের মেয়ে। সে চৌমুহনী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী।

স্থানীয় সূত্র জানায়, নাহিদা আক্তারের সঙ্গে একই গ্রামের জুরু মিয়ার ছেলে একই ক্লাসের ছাত্র শিমুলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারপর তারা প্রায়ই গোপনে দেখা সাক্ষাত করত।

মঙ্গলবার সকালে বিয়ের দাবিতে শিমুলের বাড়িতে গিয়ে উঠে নাহিদা। সেখানে সে অনশন পালন করছে।

নাহিদা জানান, শিমুলকে ছাড়া সে বাঁচতে না।

শিমুলের চাচি রঙমালা জানান, শিমুল বাড়িতে নেই। মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক। এই অবস্থায় আমরা কী করব বুঝতে পারছি না।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com