1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

আ’লীগের দু’গ্রপের সংঘর্ষে নিহত-১

  • Update Time : রবিবার, ২৮ মে, ২০১৭
  • ২৭৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১২ জন। সংঘর্ষের সময় ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

আজ রোববার সকাল নয়টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে নিহত হন ছরো মাতুব্বর (৩৫) নামের এক ব্যক্তি। তাঁর বাড়ি লক্ষণদিয়া গ্রামে।

এলাকাবাসী জানান, আওয়ামী লীগ-মনোনীত গট্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমানের সঙ্গে আওয়ামী লীগের সমর্থক হাফিজুর রহমান মাতুব্বরের বিরোধ ছিল। হাফিজুরের বাবা তেহারউদ্দিন মাতুব্বর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। গত বছর তিনিও প্রতিপক্ষের হামলায় নিহত হন।

সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারেকুজ্জামান জানান, হাবিবুর রহমান আওয়ামী লীগ-মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত। তাঁর সঙ্গে আওয়ামী লীগের প্রয়াত নেতা তেহারউদ্দিনের ছেলে হাফিজুরের বিরোধ ছিল।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলছেন, গতকাল শনিবার রাত থেকেই ওই গ্রামে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। আজ সকাল আনুমানিক নয়টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমানের সমর্থক ছরো মাতুব্বর নিহত হন। এতে কমপক্ষে আরও ১৫ জন আহত হয়েছেন।

সালথা থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান বলেন, পুলিশ লাঠিপেটা করে সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়ে পরে কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com