1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

চট্রগ্রামে বিমানবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, আহত-৩

  • Update Time : বুধবার, ১৩ মে, ২০১৫
  • ৫০২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন স্কোয়াড্রন লিডার শাফায়াত, পাইলট অফিসার ফুয়াদ ও সার্জেন্ট ফেরদৌস। শাফায়াত ও ফেরদৌসকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। ফুয়াদকে পাঠানো হয়েছে চট্টগ্রামে অবস্থিত নৌবাহিনীর হাসপাতালে।
বিমান বাহিনী সূত্রে জানা যায়, বিধ্বস্ত হওয়া এমআই ১৭-৪১০ হেলিকপ্টারটি বিমানবাহিনীর সদস্যদের পরিবহন, প্রশিক্ষণ ও দাপ্তরিক কাজে ব্যবহৃত হতো। আজ সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত জহুরুল হক বিমানঘাঁটি থেকে আকাশে ওড়ে। এর পরপরই পাইলট জরুরি অবতরণের সংকেত পাঠান। কিছুক্ষণ আকাশে চক্কর দেওয়ার পর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর-ই আলম জানান, বেলা ১১টা ছয় মিনিটে বিমানবন্দরের রানওয়ের পাশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
বিমানবন্দরের কর্মকর্তাদের ভাষ্য, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর এতে আগুন ধরে যায়। পাইলট ফুয়াদ হেলিকপ্টার থেকে বের হতে সক্ষম হন। বিমানবন্দরের নিরাপত্তা ও উদ্ধারকর্মীরা দ্রুত শাফায়াত ও ফেরদৌসকে বিধ্বস্ত হেলিকপ্টার থেকে বের করে আনেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com