1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

হুমকি পেয়ে থানায় জিডি দায়ের করলেন ডিসি

  • Update Time : শুক্রবার, ১৬ জুন, ২০১৭
  • ২৯১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: গাজীপুরের জেলা প্রশাসককে (ডিসি) হুমকি দিয়েছেন স্থানীয় এক আবাসিক হোটেল ব্যবসায়ী। এ ব্যাপারে জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর আজ বৃহস্পতিবার জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জয়দেবপুর থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবীর জানান, বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার রাজমণি ইন্টারন্যাশনাল নামের একটি আবাসিক হোটেলের মালিক পরিচয় দিয়ে এক ব্যক্তি গাজীপুর জেলা প্রশাসকের দাপ্তরিক মোবাইল নম্বরে ফোন করেন। এ সময় ওই ব্যক্তি রাজমণি হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান না চালাতে বলেন। অভিযান পরিচালনা করা হলে জেলা প্রশাসককে দেখে নেওয়ার হুমকি দেন ওই ব্যক্তি। এ ঘটনায় গাজীপুর জেলা প্রশাসক জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

রাজমণি ইন্টারন্যাশনাল হোটেলের মালিক মো. বাবুল মিয়া ওরফে টুন্ডা বাবুল। এ বিষয়ে জানতে আজ রাত আটটার দিকে বাবুল মিয়ার মোবাইলে কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, যে মোবাইল নম্বর থেকে জেলা প্রশাসককে হুমকি দেওয়া হয়েছে, সেই নম্বরটির মালিক কে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, হোটেল রাজমণি ইন্টারন্যাশনালে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ রয়েছে। এসব বন্ধে এলাকার মানুষ মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com