1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিক নিহত

  • Update Time : শুক্রবার, ১৬ জুন, ২০১৭
  • ৩২৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকায় সেফটিক ট্যাংক মেরামত ও পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিক নিহত হয়েছে। জেলা শহরের থানাপাড়ার বাসিন্দা ব্যবসায়ী হায়দার আলির বাড়ির সেফটিক ট্যাংক মেরামত ও পরিষ্কার করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া ও মেরী গোপিনাথপুর গ্রামে।

শুক্রবার দুপুর দেড়টায় উদ্ধার কাজ শেষ করে ফায়ার সার্ভিসের লোকজন তাদের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মিহির মজুমদার নামের একজন শ্রমিক জানান, একই সঙ্গে তারা ৯ জন নির্মাণ শ্রমিক কাজ করেছিলেন ওই সেফটিক ট্যাংক মেরামতে। এ সময় প্রথমে জাহিদুল ইসলাম (২০) নামের এক শ্রমিক মই দিয়ে ভেতরে নামেন। বেশ কিছু সময় পার হয়ে গেলেও তিনি বেরিয়ে না আসায় নূর ইসলাম (২২) নামের অপর এক শ্রমিক ভেতরে নেমে তিনিও আর উপরে উঠে না আসায় সুমন মিয়া (৩৫) আগের দুইজন কী করছেন তা দেখার জন্য মই বেয়ে নিচে নেমে আর ফিরে আসেননি।

বিষয়টি বুঝতে পেরে অন্য শ্রমিক ও এলাকাবাসী পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন এসে তিন শ্রমিকের লাশ উদ্ধার করেন। সেফটিক ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাসে ওই শ্রমিকদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামূল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com