1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

জগন্নাথপুরে প্রতারনা মামলার পলাতক আসামী গ্রেফতার

  • Update Time : শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ২৬২ Time View

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিেেয় ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামী কে গ্রেফতার করেছে।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ জানায়, উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই গ্রামের মৃত এরশাদ উল্লার পুত্র লুৎফুর রহমান (৪৫) প্রতারনা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। শুক্রবার জগন্নাথপুর থানার এএসআই তপন দেব ও মোশাহিদ এর নেতৃত্বে পুলিশ দাওরাই গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে।
জগন্নাথপুর থানার এএসআই তপন দেব জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, একটি প্রতারনা মামলায় অনেকদিন ধরে লুৎফুর রহমান পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্ত্বিতে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার তাকে সুনামগঞ্জ কারাগারে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com