1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

দ্বিতীয় বিয়ের অনুমতি না পেয়ে অভিমানে যুবকের আত্মহত্যা

  • Update Time : শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ২২৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: রাজধানীর লালবাগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জনি নামের এক যুবক। পুলিশ জানায়, দ্বিতীয় বিয়ের অনুমতি না পেয়ে জনি আত্মহত্যা করেছেন।

শুক্রবার সকালে লালবাগের শহীদ নগর এলাকার বাসায় এ ঘটনা ঘটে। তিনি একটি স্টুডিওর অধীনে বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও ধারণের কাজ করতেন।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বছর পাঁচেক আগে সাফিয়া খাতুন নামের এক তরুণীকে বিয়ে করেন জনি। এই দম্পতির চার বছর বয়সী এক মেয়েও রয়েছে। সম্প্রতি জনি আরেক তরুণীর প্রতি আকৃষ্ট হন এবং তাকে বিয়ে করার জন্য উদগ্রীব হয়ে ওঠেন। তবে এতে ওই তরুণীর সায় ছিল না। পাশাপাশি পরিবারের কেউ তাকে এ ব্যাপারে সমর্থন করেননি। এ নিয়ে কয়েক দিন ধরে মনোকষ্টে ভুগছিলেন জনি। শুক্রবার সকাল ১১টার দিকে তিনি নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন। তার মা আছিয়া বেগম ছেলের ঝুলন্ত নিথর দেহ দেখতে পেয়ে দ্রুত নামিয়ে আনেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালবাগ থানা পুলিশ জানায়, দ্বিতীয় বিয়ে না করতে পেরে জনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com