1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরের হিল সংগঠনের উদ্যোগে কোরআনে হাফেজ শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও আলোচনা সভা

  • Update Time : বুধবার, ২১ জুন, ২০১৭
  • ২২৮ Time View

স্টাফ রির্টোটার :: জগন্নাথপুরের সামাজিক সংগঠন হিল’র উদ্যোগে পৌরশহরের হবিবনগর এলাকার হিফযুল কুরআন একাডেমীর কোরআনে হাফেজ শিক্ষার্থীদের সম্মানে বুধবার ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি রুয়েল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকমল হোসেনের পরিচালনায় ইফতার পূর্বক আলোচনা সভায় বক্তব্য প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা মুফতি গিয়াস উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার পরিচালক হাফিজ জুনাইদ আহমদ খান, হাফিজ মাওলানা আমিরুল ইসলাম, হাফিজ মাওলানা মুছলেহুদ্দীন, হাফিজ মাওলানা মুফতি রফিকুল ইসলাম, হাফিজ মাওলানা নাজমুল ইসলাম। আর বক্তব্য রাখেন হিল সামজিক সংগঠনের সহ-সভাপতি সালমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জিলানী রায়হান।
এতে উপস্থিত ছিলেন হিল সামজিক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জসির আহমদ, সৈয়দ রিয়াজ, জাবীর আহমদ চৌধুরী, আলমগির হোসেন, টি এইচ ইবন , লিটন মিয়া, কাশেম আহমদ, রায়হান আবীর, রাজিদ, শিপন আহমদ, জাকির আহমদ, ইকবাল আহমদ, কিবরিয়া, রনি, আখলাক, সাজিদ, সুনু, সিহাব, আরিফ, রুমন, জসিম, রুমান, ছুবা, শাকির, নুর আলম, সাজন সহ হিল সামাজিক সংগঠনের সকল সদস্যবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com