1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা ও তার বাবা আহত

  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০১৭
  • ২৭৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: রাজধানীর কামরাঙ্গীর চরে বিয়ে দিতে রাজী না হওয়ায় প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা ও তার বাবা গুরুতর আহত হয়েছে। আজ রবিবার সকাল ৯টার দিকে কামরাঙ্গীর চরে হাসান নগরের জাওলাহাটির মিলন মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। উত্তেজিত জনতা প্রেমিক মনোরঞ্জনকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করে। আহত টুকটুকি রানি (১৭) ও তার বাবা কানাই রঞ্জন দাস (৫০) ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাবা কানাই রঞ্জন দাসের অবস্থা আশঙ্কাজনক।

কামরাঙ্গীর চরের ওসি শাহিন ফকির জানান, পরিবারের অভিযোগ অনুযায়ী স্কুলে যাওয়ার সময় টুকটুকি রানিকে প্রায়ই উত্ত্যক্ত করত মনোরঞ্জন। কয়েকদিন আগে মনোরঞ্জন টুকটুকির পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দেয়। কানাই দাস এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। আজ সকালে মনোরঞ্জন ছুুরি নিয়ে টুকটুকির বাসায় প্রবেশ করে। কানাইকে উপর্যুপরি ছুরিকাঘাত করার পর টুকটুকি এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com