1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

দুর্ঘটনায় প্রাণ গেল দাদা-নাতনির, সড়ক অবরোধ

  • Update Time : মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭
  • ২৭৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের চাপায় দাদা ও নাতনি নিহত হয়েছেন। প্রতিবাদে প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কাজিরশিমলা এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ওই উপজেলার নঁওদার গ্রামের আব্দুস সোবাহান (৫৬) ও তার নাতনি সুমি আক্তার (১১)।

ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান,সকালে সোবাহান তার নাতনি সুমিকে সঙ্গে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন।ওই সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি জানান, দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ এলকাবাসী সকাল সাড়ে ১০টা থেকে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় ৮-১০টি গাড়ি ভাঙচুর করে তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com